সেদিনের সেই সুন্দর দিনগুলোতে ছেলে ও মেয়েটি খুঁজে পেয়েছিল তাদের ভালবাসার ঠিকানা তারা আবদ্ধ হলো বিবাহ বন্ধনে | যেন হটাত করেই বড়লোক বাবার খেয়াল হলো তাই মেয়েটিকে বিয়ে দিল ওই ছেলের সাথে | ভালই কাটছিল তাদের সংসার | ভালবাসার আনন্দ ভরে তাদের এলো একটি সন্তান | সন্তান বড় হতে লাগলো | কিন্তু মেয়েটির ভেতরের আসল মানুষটি যেন খুলতে শুরু করলো | মেয়েটি তার ভালবাসার মানুষটিকে যেন কিনে নিয়েছে ভেবে যা ইচ্ছে তাই ব্যবহার কর তে লাগলো | কিন্তু ছেলেটি যে মেয়েটিকে ভালবাসে | তাই সে নরম থেকে নরম হতে লাগলো | সয়ে যেতে লাগলো দিনের পর দিন | ছেলেটি বুঝতে পারেনি আশলে এর পেছনে কি আছে | কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই পরিষ্কার হতে লাগলো| মেয়েটির নোংরা মানুষিকতা প্রকাশ পেতে লাগলো আমার সেই বন্ধুটির কাছে | সময়ের পরিক্রমায় দশটি বসর কেটে গেল | অনেক কিছুই আমরা দেখলাম| মেয়েটির শানিত মুখের ধার যেন তরবারির ধার্কেও হার মানে| মিথ্যে টাকার অহংবোধ তাকে এমন পর্যায় নিয়ে গেল যে সে সবাইকেই তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো| বন্ধুটির অন্ধ বিশ্বাসের সুযোগ কে কাজে লাগিয়ে মেয়েটি নোংরা মানুষিকতায় প্রবেশ করতে লাগলো|
চলবে........
No comments:
Post a Comment